“মার্চ থেকে বাংলাদেশে আসবে আদানি গ্রুপের বিদ্যুৎ”
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন আগামী মার্চ মাসে ভারতের ঝাড়খণ্ডে নির্মাণাধীন দেশটির শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী আদানি গ্রুপের বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসবে।
আজ মঙ্গলবার ভারতের আদানি পাওয়ার লিমিটেডের ঝাড়খণ্ডে নির্মাণাধীন এক হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেওয়ার জন্য ডেডিকেটেড সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। মার্চের মাঝামাঝি সময় থেকে বিদ্যুৎ আমদানি করা সম্ভব হবে। প্রথম ইউনিট থেকে ৭৫০ মেগাওয়াট বিদ্যুৎ মার্চের মাঝামাঝি পাওয়া যেতে পারে। আগামী গ্রীষ্মের চাহিদা পূরণে আরও বিদ্যুৎ প্রয়োজন। জ্বালানির বিকল্প উৎসও আমরা খুঁজছি। সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহকে অগ্রাধিকার দিয়ে কাজ করছি।






"সরকারের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব" - tathyasangjog
January 3, 2023[…] […]
রুশ সেনাঘাঁটিতে ইউক্রেনের হামলায় নিহত ৬৩ - tathyasangjog
January 3, 2023[…] […]
বিটিভিসহ ৪ প্রতিষ্ঠানে নতুন ডিজি - tathyasangjog
January 3, 2023[…] […]